জঙ্গিদের আর্থিক মদত, জম্মুতে গ্রেফতার ২

0
230
Shahid Jawan to stop militant infiltration in Kashmir
Shahid Jawan to stop militant infiltration in Kashmir
জঙ্গিদের আর্থিক মদত দেওয়ার অভিযোগে জম্মু-কাশ্মীর থেকে দু’জনকে গ্রেফতার করেছে ইডি। পাকিস্তানপন্থী জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে টাকা জোগানোর অভিযোগ উঠেছে ওই দু’জনের বিরুদ্ধে।
ধৃতদের নাম আরশাদ আহমেদ আলি ও ফৈয়জ আহমেদ দার। হিজবুলকে মাদক পাচারের কাজে সাহায্যের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।জম্মু থেকে আরশাদ ও ফৈয়জকে গ্রেফতার করেছে ইডি। আর্থিক দুর্নীতি দমন আইনের আওতায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতদের জম্মুতে বিশেষ ইডি আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান তদন্তকারী আধিকারিকরা। বিচারক অভিযুক্তদের পাঁচ দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকেই পাকিস্তানি মেডিক্যাল কলেজে ভর্তি করানোর চক্রে জড়িত থাকার অভিযোগে কাশ্মীর উপত্যকা থেকে ন’জনকে গ্রেফতার করেছিল ইডি।