
জমি দখল নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে প্রৌঢ়কে পিটিয়ে খুনের অভিযোগে উঠেছে তৃণমূলের পঞ্চায়েত সদ্যসর বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের মৌলানি গ্রামে।
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তি ইসলামপুরের কমলাগাঁও সুজালি পঞ্চায়েতের মৌলানি গ্রামের বাসিন্দা মুজিবর রহমান। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই মুজিবর এর লোকজনের সঙ্গে স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ফারাজ এর জমি নিয়ে বিবাদ চলছিল। অভিযোগ বুধবার ফারাজ ও তার লোকজন জমিতে চাষ করতে গেলে মুজিবরের লোকজন বাধা দিলে দুই পক্ষের মধ্যে লাঠিসোটা নিয়ে ব্যাপক সংঘর্ষ বাধে। এই ঘটনায় মুজিবর নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনায় বেশ কয়েজন জখম হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
