সুস্মিতার জীবনে পুরুষ নেই

0
160
There is no man in Sushmitas life
There is no man in Sushmitas life

রোহমান শলের সঙ্গে সুস্মিতা সেনের সম্পর্ক কি এখনও রয়েছে, নাকি বিচ্ছেদ হয়ে গিয়েছে? এক সময় তাঁরা নিজেরাই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, সম্পর্কে ইতি টানছেন। কিন্তু তার কিছু দিন পর থেকেই ফের একসঙ্গে দেখা যেতে শুরু করে তাঁদের।

সত্যিই কি বিচ্ছেদ হয়েছে? এখন সুস্মিতার সঙ্গে ঠিক কেমন সম্পর্ক? এ নিয়ে এবার মুখ খুলেছেন রোহমান।সুস্মিতার সঙ্গে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন রোহমান। তাঁদের একসঙ্গে শরীরচর্চা করতেও দেখা যেত। কিন্তু হঠাৎই হয় ছন্দপতন। বর্তমানে সম্পর্কের সমীকরণ নিয়ে রোহমান বলেছেন, তাঁরা তো প্রায় একসঙ্গে ৬ বছর ধরে আছেন। এর মধ্যে আর নতুন কী আছে, তাঁরা সব সময় বন্ধু ছিলেন। সেই সম্পর্কে কোনও পরিবর্তন হয়নি।রোহমান আরও জানিয়েছেন, তথাকথিক প্রেমের সম্পর্ক না থাকলেও সুস্মিতার সঙ্গে তাঁর বিশেষ যোগ রয়েছে।যদিও সুস্মিতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এখন সম্পূর্ণ একা।কোনও পুরুষ তাঁর জীবনে নেই। এমনকি, প্রেম বা তেমন কোনও সম্পর্কের উপর তাঁর কোনও আগ্রহও নেই বলে জানিয়েছেন। সম্পর্ক ও প্রেম থেকে বিরতি নিয়ে তিনি ভাল আছেন। মন ভাঙা নিয়েও কথা বলেছেন সুস্মিতা। জানিয়েছেন, এই বয়সে এসে নিজের সবটা দিয়ে তিনি ভালবাসেন। কিন্তু সম্পর্কে যদিও সামান্য বিষাক্ত হাওয়াও প্রবেশ করে, সেখান থেকে দ্রুত বেরিয়ে আসেন তিনি।উল্লেখ্য, দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে ২০২১-এ বিচ্ছেদের রাস্তা বেছে নিয়েছিলেন সুস্মিতা সেন ও তাঁর প্রাক্তন প্রেমিক রোহমান শল।