গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk ডুয়ার্সের লোকালয়ে হাতির হানায় মৃত ১

    ডুয়ার্সের লোকালয়ে হাতির হানায় মৃত ১

    0
    1075
    1 killed by elephant in Duars locality
    1 killed by elephant in Duars locality
    ডুয়ার্সের লোকালয়ে হাতির হানায় মৃত্যু হয়েছে ১ জনের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধূপঝোড়া মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায়।
    পুলিশ সূত্রে খবর, মৃত বছর ৫৯-র বাবলু ওঁরাও। এই ঘটনায় আহত হয়েছেন মৃতের স্ত্রী বছর ৪৪-র লাচ্ছো ওঁরাও। স্থানীয় সূত্রে খবর,  জানা গেছে, বুধবার রাতে পাশ্ববর্তী গরুমারা জঙ্গল থেকে একটি বুনো হাতি ঢুকে পড়ে মূর্তি ফরেস্ট ভিলেজ এলাকায়। হাতিটি ঘরের পিছন দিকের বেড়া ভেঙে ঢুকে বাবলু-কে শুঁড় দিয়ে টেনে তুলে আছাড় মারে। ঘটনায় গুরুতর আহত হয় বাবলুর স্ত্রী। স্থানীয়রা টের পেয়ে চিৎকার চেঁচামেচি করলে হাতিটি ওই এলাকা থেকে চলে যায়। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বন কর্মীরা। এদিকে বাবলু ও ওনার স্ত্রীকে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবলু-কে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে তার স্ত্রীর আঘাত গুরুতর হওয়ায় তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।