গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk পুলিশের মারে টোটোচালকের মৃত্যু, ধুন্ধুমার কল্যাণী  

    পুলিশের মারে টোটোচালকের মৃত্যু, ধুন্ধুমার কল্যাণী  

    0
    102
    Toto driver killed by police Dhundhumar Kalyani
    Toto driver killed by police Dhundhumar Kalyani
    ঢোলাহাটের পর এবার কল্যাণী, চোর সন্দেহে থানায় তুলে নিয়ে গিয়ে মারধরের পর টোটো চালকের মৃত্যুর অভিযোগ ঘিরে মৃতের পরিবারের বিক্ষোভে রণক্ষেত্র নদিয়ার কল্যাণী।
    পরিবারের অভিযোগ, থানায় অভিযোগ জানাতে গেলে তাঁদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে পুলিশ। পুলিশের অত্যাচারের অভিযোগে থানার সামনে দফায় দফায় বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। বিক্ষোভ আটকাতে থানার সামনে ব্যারিকেড দিয়েছিল পুলিশ। ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।পরিবারের অভিযোগ, ছাগল চোর সন্দেহে কয়েকজন মারধর করে, খবর পেয়ে উদ্ধার করে পুলিশ। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা, বাকি বিষয়টি কল্যাণী থানা খতিয়ে দেখছে, দাবি জেলা পুলিশ সূত্রে।মৃতের স্ত্রীর দাবি, উপযুক্ত চিকিৎসা হলে তাঁর মৃত্যু হত না। যদিও পুলিশ মারধরের অভিযোগ অস্বীকার করেছে।