গ্রাম থেকে শহর
News & Much More

39.9 C
Kolkata
39.9 C
Kolkata
More
    Home Newsdesk ক্যানিংয়ে স্ত্রী-মেয়েকে মারধরে অভিযুক্ত স্বামী

    ক্যানিংয়ে স্ত্রী-মেয়েকে মারধরে অভিযুক্ত স্বামী

    0
    187
    Husband accused of beating wife and daughter in Canning
    Husband accused of beating wife and daughter in Canning
    স্ত্রী ও মেয়েকে বেঁধে ব্যাপক মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন স্ত্রী সাহানারা লস্কর ও মেয়ে শাকিলা লস্কর।
    ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের নিকারিঘাটা গ্রাম পঞ্চায়েতের পাংগাস খালি গ্রামে।  স্থানীয় সূত্রে খবর, প্রায় ২০ বছর আগে পাঙ্গাস খালি গ্রামের যুবক শফিক লস্করের সঙ্গে বিয়ে হয়েছিল সাহানারা লস্করের। তবে সম্প্রতি অভিযুক্ত স্বামী শফিক দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে পাংগাস খালি গ্রামে গেলে সেই নিয়েই প্রথম স্ত্রীর সঙ্গে তুমুল বচসা বাঁধে। আবারও বুধবার প্রথম স্ত্রীর সঙ্গে বচসা হয় শফিকের। এরপরই স্ত্রীকে বেধড়ক মারধর করে অভিযুক্ত স্বামী। মারধরের হাত থেকে মাকে উদ্ধারে গিয়ে আক্রান্ত হয় মেয়েও। প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।