
গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে রাজ্য সরকারের পুলিশ এবং প্রশাসন। রামপুরহাটে সভা বাতিল করায় রাজ্য প্রশাসনের বিরুদ্ধে নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দু অধিকারী।
বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলনেতা। তিনি লিখেছেন রাজ্য সরকারের বিরোধিতা করলেই বিরোধীদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রামপুরহাটে এসডিও অফিসের সামনে ধর্না কর্মসূচি ছিল বিজেপি। সেখানে যোগ দেওয়ার কথা শুভেন্দু অধিকারীর। তাঁর অভিযোগ ৩ দিন আগে ধর্নার অনুমতি চাওয়া হয়। তারপরেও শেষ মুহূর্তে কোনও বৈধ কারণ না দেখিয়ে কর্মসূচি বাতিল করে পুলিশ।




