
চোর সন্দেহে ইঞ্জিনিয়ারিং ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। বুধবার রাতে ছাত্রকে উদ্ধার করতে গিয়ে বাধার মুখে পড়েন মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। এমনটাই অভিযোগ।
পড়ুয়াদের একাংশ ওই ছাত্রের বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ করে। তা নিয়েই তাঁকে হস্টেলের ঘরে অনেকে মিলে জিজ্ঞাসাবাদ করছিলেন। অভিযোগ ওই ছাত্রকে মানসিকভাবে এতটাই চাপ দেওয়া হয় যে তিনি অসুস্থ হয়ে পড়েন। ঘটনার খবর পেয়ে ঘঘটনাস্থলে গিয়েছিলেন মেডিক্যাল সুপার মিতালি দেব। কিন্তু তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। গতবছর অগাস্টে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের তিনতলায় বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল ফাস্ট ইয়ারের বাংলা বিভাগের ছাত্রের। র্যাগিংয়ের অভিযোগে বেশ কয়েকজন পড়ুয়াকে গ্রেফতারও করা হয়।
