গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk সিবিআই-র নথি,খরচ জোগাতে পারছে না পর্ষদ

    সিবিআই-র নথি,খরচ জোগাতে পারছে না পর্ষদ

    0
    216
    Board is unable to provide CBI documents expenses
    Board is unable to provide CBI documents expenses

    প্রাথমিক নিয়োগের মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতর এবং এস বসু রায় অ্যান্ড কোম্পানির দফতর থেকে যে সমস্ত হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে সিবিআই, তার নথি পরীক্ষার খরচ বহন করতে পারছে না পর্ষদ। নিজাম প্যালেসে সিবিআইয়ের দফতরে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে তারা।

    এ বিষয়ে হাই কোর্টের দ্বারস্থও হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর আগে  প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় এস বসু রায় অ্যান্ড কোম্পানির দফতরে একাধিক বার হানা দেয় সিবিআই। ২০১৪ সালের প্রাথমিকের উধাও হওয়া উত্তরপত্র বা ওএমআরের খোঁজে ওই দফতরে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা হয়েছে একাধিক হার্ড ডিস্ক এবং সার্ভার। একই উদ্দেশ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরেও তল্লাশি চালানো হয়েছে। আদালত জানিয়েছিল, এই সংক্রান্ত খরচ প্রাথমিক শিক্ষা পর্ষদকে বহন করতে হবে। সেই অনুযায়ী, বাজেয়াপ্ত করা হার্ড ডিস্কের নথি পরীক্ষার জন্য আরও নতুন হার্ড ডিস্ক প্রয়োজন বলে সিবিআই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তার ভিত্তিতেই চিঠি গিয়েছে নিজাম প্যালেসে। প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, ডিজিটাল নথি পরীক্ষার খরচ তারা দিতে অপারগ। হাই কোর্ট যে রায় দিয়েছিল, তা চ্যালেঞ্জ করে ইতিমধ্যে তারা খরচের বিষয়টি নিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে। সেখানে মামলাটি বিচারাধীন। তাই এখনই খরচ জোগাতে পারবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ।