গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk পঠানকোটে ৭ জঙ্গি, ছবি প্রকাশ করে সতর্কতা পুলিশের

    পঠানকোটে ৭ জঙ্গি, ছবি প্রকাশ করে সতর্কতা পুলিশের

    0
    134
    7 militants in Pathankot police warning after releasing pictures
    7 militants in Pathankot police warning after releasing pictures
    পাঞ্জাবের পঠানকোটে ৭ জঙ্গি ঢুকে পড়ার খবর প্রকাশ্যে আসতেই চূড়ান্ত সতর্কতা জারি করেছে পুলিশ। সন্দেহভাজন ওই জঙ্গিদের পায়ের ছাপও পাওয়া গিয়েছে পঠানকোটের একটি ফাংটোলি গ্রামে।
    ফলে আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে।ঘটনাচক্রে, পঠানকোটেই বায়ুসেনা ঘাঁটি রয়েছে। সেই বায়ুসেনা ঘাঁটিতেই ২০১৬ সালের ২ জানুয়ারি হামলা চালিয়েছিল চার জঙ্গি। সেই ঘটনায় চার জঙ্গিকে নিকেশ করেছিল সেনা। আবারও সেই পঠানকোটে সাত জঙ্গির অনুপ্রবেশের খবর পেতেই সেনা এবং পুলিশের যৌথবাহিনী চিরুনিতল্লাশি শুরু করেছে। জঙ্গিদের ছবি প্রকাশও করা হয়েছে পুলিশের তরফে।প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, ফাংটোলি গ্রামে সন্দেহভাজন কয়েক জনকে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়েরা। গ্রামবাসীদের কাছে জলও খেতে চেয়েছিল তারা। স্থানীয়েরাই পুলিশকে খবর দেয়। তারপরই ফাংটোলি গ্রাম-সহ গোটা পঠানকোটজুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সীমা দেবী নামে এক গ্রামবাসীর দাবি, কাছেরই জঙ্গল থেকে কয়েক জন তাঁর বাড়িতে এসে জল খেতে চায়। তাদের মধ্যে একজন তাঁকে জিজ্ঞাসা করে, তিনি কি বাড়িতে একা থাকেন। জল খেয়েই আবার তারা জঙ্গলের দিকে চলে যায়। সন্দেহ হওয়ায় সীমা দেবী স্থানীয় থানায় বিষয়টি জানান।