গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk দিঘা থেকে ফেরার পথে দিঘা থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত ৪য় মৃত...

    দিঘা থেকে ফেরার পথে দিঘা থেকে ফেরার পথে পথদুর্ঘটনায় মৃত ৪য় মৃত ৪

    0
    549
    4 died in a road accident on the way back from Digha 1
    4 died in a road accident on the way back from Digha 1
    দিঘা থেকে ফেরার পথে বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় জখম হয়েছেন আরও ১ জন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়।
    পুলিশ সূত্রে খবর, মৃতরা হলেন বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা, অতনু মণ্ডল ও কোয়েল সিং। দুর্ঘটনার জেরে দিঘা নন্দকুমার জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের মারিশদা থানার দিঘা নন্দকুমার জাতীয় সড়কের খড়িপুকুরয়া বাস স্টপেজের কাছে গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। গাড়িটি দিঘা থেকে নদিয়ার তাহেরপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের জেরে রাস্তার ধারে উলটে যায় দিঘা ফেরত পর্যটকের গাড়ি। ছিটকে পড়ে বাইকটিও। মৃত্যু হয় বাইকে থাকা তিন বন্ধুর। গাড়ির মধ্যে থাকা এক মহিলা পর্যটকের মৃত্যু হয়। দুর্ঘটনার পরেই ঘটনাস্থলে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধার কাজ চালায়। গাড়ি দুটিকে আটক করেছে।