বিদেশের মাটিতে স্বর্ণমুদ্রায় শাহরুখ

0
300
Shahrukh in gold coins abroad
Shahrukh in gold coins abroad

অলিম্পিকের সাজে সেজে উঠেছে গোটা প্যারিস। দ্য বিগেস্ট শো অন আর্থকে দেখতে গোটা বিশ্ব তৈরি। ঠিক এরই মাঝে আলাদা করে নজর কেড়ে নিলেন বলিউড বাদশা।

তবে, অলিম্পিকের সঙ্গে এর কোনও যোগাযোগ নেই। সম্প্রতি প্য়ারিসের গ্রেভিন মিউজিয়ামের তরফ থেকে বিশেষ সম্মান জানানো হয়েছে শাহরুখ খানকে। তাঁদের মিউজিয়ামে এবার শোভা পেয়েছে শাহরুখের স্বর্ণমুদ্রা। যে সোনার কয়েনে ফুটে উঠেছে শাহরুখের ছবি।প্যারিসের এই মিউজিয়ামে, এই প্রথম কোনও অভিনেতার নামে এমন স্বর্ণমুদ্রা তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে।স্বাভাবিকভাবেই এই সম্মান পেয়ে আপ্লুত শাহরুখ ও তাঁর ফ্যান ফলোয়াররা।শাহরুখের কাঁধে এখন প্রচুর চাপ।একদিকে যেমন ছেলে আরিয়ানের কেরিয়ার সামলাতে পোশাকের কোম্পানি খুলে দিয়েছেন, তাঁর পরিচালিত প্রথম সিরিজে টাকাও ঢালছেন শাহরুখ। আর এবার পালা মেয়ের। খবর অনুযায়ী, বলিপাড়ায় মেয়ে সুহানার মাটি শক্ত করার জন্য নাকি ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা। উল্লেখ্য,পরিচালক জোয়া আখতারের হাত ধরে ইতিমধ্যেই নেটফ্লিক্সে দ্য আর্চিস ছবি দিয়ে হাতে খড়ি হয়েছে সুহানার। তবে তাঁর অভিনয় খুব একটা দাগ কাটতে পারেনি। উলটে সুহানাকে ঘিরে নানা ট্রোল নজরে এসেছিল। তবে ওসবকে পাত্তা দেননি সুহানা বা শাহরুখ। শাহরুখকন্যার এখন মন নতুন ছবিতে।