অলিম্পিক্সে খাবার পাচ্ছেন না ভারতীয় ক্রীড়াবিদেরা

0
242
Indian athletes not getting food at Olympics 1
Indian athletes not getting food at Olympics 1
প্যারিস অলিম্পিক্সে খাবার না পাওয়ার অভিযোগ তুলেছেন ভারতীয় ক্রীড়াবিদেরা।জানা গিয়েছে, গেমস ভিলেজে ৩০টি অ্যাপার্টমেন্টে রয়েছেন ভারতীয় ক্রীড়াবিদেরা। সেখানে নিজেদের গুছিয়ে নিয়েছেন পিভি সিন্ধু, লক্ষ্য সেনরা।
কিন্তু সমস্যা খাবার নিয়ে। গেমস ভিলেজে পাঁচটি আলাদা জায়গায় পাঁচ রকমের খাবারের বন্দোবস্ত করা হয়েছে। তারমধ্যে একটি জায়গায় পাওয়া যাচ্ছে এশীয় খাবার। যদিও সেখানে পরিমাণ কম বলে জানিয়েছেন ব্যাডমিন্টন খেলোয়াড় তানিশা ক্রেস্টো। তিনি বলেছেন, রাতে রাজমা হয়েছিল বলে শুনেছিলেন। কিন্তু তাঁরা যাওয়ার আগেই শেষ হয়ে গিয়েছিল। বাধ্য হয়ে অন্য খাবার খেতে হয়েছে।অন্যদিকে বক্সার অমিত পাঙ্ঘাল নিজেদের সাপোর্ট স্টাফকে জানিয়েছেন, ভারতীয় খাবার তাঁকে দিতে। প্যারিসে যাওয়ার পর থেকে শুধু ডাল-রুটি খাচ্ছেন তিনি। জানা গিয়েছে, গেমস ভিলেজ এতটাই ছড়িয়ে রয়েছে যে ভারতীয় ক্রীড়াবিদদের ঘর থেকে খাবারের জায়গা অনেকটাই দূরে। তার ফলে এই সমস্যা হচ্ছে। যদিও এই বিষয়ে এখনও লিখিত কোনও অভিযোগ করেনি তারা।