
বিধানসভা ছেড়ে পরীক্ষা দিতে ছুটলেন সদ্য বিধায়ক হওয়া মধুপর্ণা ঠাকুর। মাত্র ২৫ বছর বয়সে বাগদার বিধায়ক হয়েছেন মধুপর্ণা।
সদ্য স্নাতক হওয়া মেয়েটি বিধায়ক হওয়ার আগের থেকেই কম্পিউটারের প্রশিক্ষণ নিচ্ছিলেন হাবরার যুব কম্পিউঠার সেন্টারে। সেখানে দেড় বছরের এডিএফএস কম্পিউটার কোর্সটি শেষের পথে। শুক্রবার বিকেলেই ছিল পরীক্ষা। সেই পরীক্ষা দিতে বিধানসভা থেকে তড়িঘড়ি হাবরায় পৌঁছন মধুপর্ণা। কিন্তু ফারাক একটাই। এতদিন হাবরা যুবকেন্দ্রে যেতেন ট্রেনে করে আর এখন যাচ্ছেন এমএলএ স্টিকার লাগানো গাড়িতে করে। মধুপর্ণা বলেছেন ভোটঘোষণা হওয়ার পরেই প্রচার শুরু করেছিলেন। তার মধ্যেই ছিল প্র্যাকটিক্যাল পরীক্ষা। দলের সবাইকে জানিয়ে প্র্যাকট্রিক্যাল পরীক্ষাও দিয়েছেন।








