
ক্যানসার, সুগার প্রতিরোধী ধানের বীজ গবেষণা চলছে। ইন্ডিয়ান চেম্বার অফ কমারে উদ্যোগে চালের উৎপাদন সম্পর্কিত অনুষ্ঠানে এমনই দিশার কথা শোনা গিয়েছে মন্ত্রীদের মুখে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, কৃষি বিপণনমন্ত্রী অরূপ রায়, কৃষি উপদেষ্টা তথা মন্ত্রী প্রদীপ মজুমদার। অনুষ্ঠানে ধানকে নিয়ে রাজ্যের যে ব্যাপক কর্মযজ্ঞ চলছে সেকথাই জানা গিয়েছে। বাঁশকাঠি, মোহনভোগ, তুলাইপঞ্জী, গোবিন্দভোগ, কাটারিভোট, রাধাতিলক ইত্যাদি ধানের উৎপাদন বৃদ্ধির চেষ্টা চলছে। পাশাপাশি ৬টি এমন ধানের বীজ পাওয়া গিয়েছে যা রোগ প্রতিরোধে সক্ষম। বিশেষ করে ক্যানসার, সুগার প্রতিরোধে এই ধান কার্যকরী ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে চাষের সঙ্গে যুক্ত মহিলা পরিচালিত ঝাড়গ্রামের এক সংস্থাও এসেছিল। তারা জানিয়েছেন ধান ছাড়াও ধুনা, তিল, বাদাম চাষে লাভের মুখ দেখছেন।








