নিম্নচাপ বলয়-ঘূর্ণাবর্তের জোড়া ফলা, বৃহস্পতি পর্যন্ত দক্ষিণে

0
178
weather bite 06 07
weather bite 06 07
নিম্নচাপ বলয়, ঘূর্ণাবর্ত, এই দুয়ের প্রভাবে বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। উত্তর বঙ্গোপসাগর, সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গবাংলাদেশ উপকূলে তৈরি হওয়া নিম্নচাপ বলয় এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর ঘূর্ণাবত এছাড়াও রাজস্থান থেকে আসানসোলের ওপর সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা।
এর জেরে বিক্ষিপ্তভাবে হালকা, মাঝারি বৃষ্টি চলবে। বইতে পারে ঝোড়ো হওয়াও। হলুদ সতর্কতা জারি থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনায়। আগামী ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।