নভি মুম্বইতে ভাঙল বাড়ি, ধ্বংসস্তুপে আটকে বহু

0
186
Navi mumbai vanglo bari
Navi mumbai vanglo bari
নভি মুম্বইতে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে চারতলা একটি বাড়ি। ধ্বংসস্তুপের নীচে অনেকে চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা করা হয়েছে।
ইতিমধ্যে ওই বাড়ির ৫২জনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। তাঁদের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। উদ্ধারকারী দল পুলিশ এসে উদ্ধারকাজ চালাচ্ছে। নভিমুম্বই পুরসভা সূত্রে খবর, শনিবার ভোর ৫টা নাগাদ বাড়িটি আচমকা ভেঙে পড়েছে। এই বাড়ি প্রায় ১০ বছরের পুরনো। কী কারণে তা ভেঙে পড়ল, এখনও স্পষ্ট নয। বাড়িটি নির্মাণে কোনও গলদ ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। প্রযোজনীয় পদক্ষেপ করা হবে দোষীদের বিরুদ্ধে। বাড়িটির মালিকের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে। বাড়ি ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ, দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যেরা। পুরসভার আধিকারিকেরাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। ওই চার তলা বাড়িতে মোট ১৩টি ফ্ল্যাট ছিল বলে খবর স্থানীয় সূত্রে খবর।