কেন্দ্রীয় বাজেটে রাজ্যের বকেয়া শূণ্য : মমতা

0
176
The dues of the state in the Union budget are zero Mamata
The dues of the state in the Union budget are zero Mamata

কেন্দ্রীয় বাজেটে রাজ্যের বকেয়া নিয়ে কিছু নেই। এই বাজেট রাজনৈতিকভাবে একপেশে।

নীতি আয়োগের বৈঠক থেকে বেড়িয়ে কেন্দ্রের বিরুদ্ধে এইভাবেই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, তিন বছর ধরে বাংলায় আবাস যোজনা, ১০০ দিনের টাকা মিলিয়ে মোট ১ লক্ষ ৭১ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। তারপরও বাজেটে তেমন কোনও কথা নেই। রাজ্যের বকেয়া নিয়ে কথা তুলতেই মাইক বন্ধ করে কণ্ঠরোধ করা হচ্ছে। বিরোধীদের সঙ্গে এই বঞ্চনা তিনি মানেন না। এক দিকে ইকনমিক ব্লকেড, পলিটিক্যাল ব্লকেড, এর সঙ্গে বাংলা-সহ বিভিন্ন রাজ্যকে টুকরো টুকরো করে দেওয়ার যে পরিকল্পনা করা হচ্ছে তারও চরম নিন্দা করেছেন তিনি। মন্ত্রী সংসদে দাঁড়িয়ে বাংলা ভাগের কথা বলছেন।