গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ওড়িশাবাসীর জন্য আলু চেয়ে মমতাকে চিঠি নবীনের

    ওড়িশাবাসীর জন্য আলু চেয়ে মমতাকে চিঠি নবীনের

    0
    180
    Naveens letter to Mamata seeking potatoes for the people of Odisha
    Naveens letter to Mamata seeking potatoes for the people of Odisha
    ওড়িশাবাসীর মন পেতে আলুর সরবরাহ ঠিক করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক।
    চিঠিতে তিনি জানিয়েছেন, বৃষ্টির জন্য ওড়িশার বাজারে আলুর সরবরাহ অত্যন্ত কমে গিয়েছে। এর ফলে কৃত্রিমভাবে আলুর দাম ব্যাপক বেড়ে যাওয়ায় ওড়িশাবাসীর অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। পশ্চিমবঙ্গ-ওড়িশাতে আলু বোঝাই বহু ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষযে হস্তক্ষেপ করে ওড়িশায় আলুর স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করবেন বলে আশা করছেন তিনি। পাশাপাশি, নির্বাচনে হারের পর বিজেপি থেকে দুরত্ব বাড়িয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। কেন্দ্রীয় বাজেটের পর বিজেপির বিরুদ্ধে সরাসরি তোপ দেগেছিলেন তিনি। সংসদেও বিরোধীদের সঙ্গে বিক্ষোভে অংশ নিতে দেখা গিয়েছে বিজেডি সাংসদদের।