গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk তরুণীর নলি কেটে খুন, রুমমেটের প্রেমিক গ্রেফতার

    তরুণীর নলি কেটে খুন, রুমমেটের প্রেমিক গ্রেফতার

    0
    186
    Young girls hose cut and killed roommates boyfriend arrested
    Young girls hose cut and killed roommates boyfriend arrested
    বেঙ্গালুরুতে পেয়িং গেস্টে প্রেমিকার বান্ধবীর গলার নলি কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত তরুণকে মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করেছে পুলিশ।
    মঙ্গলবার রাতে বেঙ্গালুরুর কোরমঙ্গলায় একটি আবাসনে এক তরুণীকে গলার নলি কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তাঁর শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন। পুলিশ সূত্রে খবর, নিহত তরুণী বছর ২২-র নাম কৃতি কুমারী, বিহারের বাসিন্দা। কর্মসূত্রে বেঙ্গালুরুর কোরমঙ্গলা অঞ্চলে ভিআর আউটলেটের একটি আবাসনে পেয়িং গেস্ট হিসাবে থাকতেন কৃতি। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিট থেকে সাড়ে ১১টার মধ্যে ছুরি নিয়ে ওই আবাসনে ঢুকে পড়ে এক সন্দেহভাজন ব্যক্তি। তিন তলার করিডরে কৃতির উপর ঝাঁপিয়ে পড়ে সে। ধারালো ছুরি দিয়ে গলার নলি কেটে খুন করা হয় কৃতিকে। কৃতি লুটিয়ে পড়েন মেঝেয়। চিৎকার শুনে অন্যান্য আবাসিকেরা বেরিয়ে আসেন। তখনই ছুটে পালায় অভিযুক্ত। এলাকার সিসিটিভি ফুটেজেও ওই ব্যক্তিকে ঘটনার আগে থেকেই আবাসনের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। খবর পেয়ে তদন্তে নামে কোরমঙ্গলা পুলিশের তিনটি বিশেষ দল। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে খুনির চেহারা শনাক্ত করা হয়। শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই ব্যক্তি কৃতির রুমমেটের প্রেমিক। ইদানীং দু’জনের সম্পর্কে ফাটল ধরেছিল। অভিযুক্তের নিজের কোনও উপার্জনও ছিল না, তাই অশান্তি চরমে পৌঁছয়। কৃতি প্রায়ই তাঁর রুমমেটকে পরামর্শ দিতেন সম্পর্ক থেকে বেরিয়ে আসার। প্রতিশোধ নিতেই এর পর কৃতিকে খুনের সিদ্ধান্ত নেয় ওই ব্যক্তি।