
রাস্তা দখল করে হকার, নিউ মার্কেট এলাকায় সরেজমিনে খতিয়ে দেখতে আবারও রাস্তায় পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুরু হয়েছে হকার সমীক্ষা।
ইতিমধ্যেই সমীক্ষার প্রথম পর্যায়ে রিপোর্ট দেওয়া হয়েছে মেয়রকে। এবার দ্বিতীয় পর্যায়ে হকার সমীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। এদিকে বুলডোজার নিয়ে বারাসতের জেলা আদালত চত্বরে হকার উচ্ছেদে নামল পুলিশ ও পুরসভার আধিকারিকরা। হকার উচ্ছেদের জন্য আগের থেকেই মাইকিং করা হয়েছিল। সেইমত শনিবার সকাল থেকেই হকার উচ্ছেদ শুরু হয়েছে বারাসতে।
