গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk অসমের শরণার্থী শিবির দেখে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    অসমের শরণার্থী শিবির দেখে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট

    0
    195
    The Supreme Court is angry at the refugee camps in Assam
    The Supreme Court is angry at the refugee camps in Assam
    অসমের শরণার্থী শিবিরগুলি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, শিবিরগুলিতে নেই যথাযথ শৌচাগার।
    নেই কোনও চিকিৎসার সুবিধা। বিচারপতি অভয় এস ওকা এবং অগাস্টিন জর্জ মসিহের বেঞ্চ অসম সরকারের আইনজীবীকে জিজ্ঞাসা করে, শরণার্থী শিবিরে থাকা মানুষদের সুবিধা দেওয়া কার দায়, কেন্দ্রীয় না রাজ্য সরকারের? আবেদনকারীর পক্ষের আইনজীবী কলিন গনজালভেস বলেন, সুযোগ-সুবিধা খুবই খারাপ। শীর্ষ আদালতের তরফে অসম স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির সচিবকে নির্দেশ দিয়েছে যে, রিপোর্টে উল্লিখিত সুযোগ-সুবিধাগুলি নিশ্চিত করতে হবে। পাশাপাশি পরিবেশিত খাবারের গুণমান এবং পরিমাণ ও রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং চিকিৎসা সুবিধাগুলিও নিশ্চিত করতে হবে। তিন সপ্তাহের মধ্যে একটি নতুন রিপোর্ট জমা দিতে হবে।