মহারাষ্ট্রে আত্মসমর্পণ মাওবাদী নেত্রীর

0
171
Maoist leader surrenders in Maharashtra
Maoist leader surrenders in Maharashtra
দাম ছিল ৮ লাখ টাকা। মহারাষ্ট্রের গড়চিরৌলি জেলায় সিআরপিএফ এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন সেই মহিলা মাওবাদী। তাঁকে ধরে দিতে পারলে আট লাখ টাকা পুরস্কারের কথা ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার। খুন এবং নিরাপত্তা বাহিনীর উপর হামলার অভিযোগে তাঁকে আটক করা হয়েছে।
পুলিশ একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ধৃত মাওবাদীর নাম রিনা নারোটে ওরফে ললিতা। টেলর টিম-এর কমান্ডার ছিলেন তিনি। গড়চিরোলি ডিভিশনে মাওবাদীদের রসদ জোগানের দায়িত্বে ছিলেন রিনা নারোটে। ৩৬ বছরের রিনা নারোটে গড়চিরোলির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে খুন এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলার অভিযোগ রয়েছে।পুলিশের তরফে জানানো হয়েছে, পুনর্বাসনের জন্য সাড়ে পাঁচ লাখ টাকা দেওয়া হবে রিনা নারোটে। কোনও মাওবাদী আত্মসমর্পণ করলে কেন্দ্র এবং রাজ্যের পুনর্বাসন নীতির অধীনে এই টাকা পান। মাওবাদীদের মূলস্রোতে ফেরানোর জন্য বিভিন্ন প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০২২ সাল থেকে গড়চিরোলি পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন ২৩ জন মাওবাদী।