গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk রাশিয়ায় যুদ্ধে গিয়ে মৃত্যু আরও এক ভারতীয়ের

    রাশিয়ায় যুদ্ধে গিয়ে মৃত্যু আরও এক ভারতীয়ের

    0
    207
    Death of constable in Hooghly person in Islampur
    Death of constable in Hooghly person in Islampur
    রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে আরও এক ভারতীয়ের মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে। মস্কোতে ভারতীয় দূতাবাস সেই খবর নিশ্চিত করেছে।
    মৃতের পরিবারের দাবি, প্রতারণার শিকার হয়েই তাদের ছেলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য হয়েছিলেন। জানা গিয়েছে, রবি মৌন হরিয়ানার বাসিন্দা। সোমবার তাঁর পরিবার দাবি করেছে, পরিবহণ ক্ষেত্রে চাকরি দেওয়া হবে, এই প্রতিশ্রুতি দিয়ে রবি মৌনকে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু রাশিয়াতে পৌঁছে রবি মৌন দেখেন তাঁকে সেনাবাহিনীতে যোগ বাধ্য করা হয়। মৃতের ভাই অজয় জানিয়েছেন, ১৩ জানুয়ারি রাশিয়া গিয়েছিলেন রবি মৌন। তারপরে জোর করেই ইউক্রেন যুদ্ধে পাঠানো হয়েছিল। যদি রবি মৌন সেই প্রস্তাব না মানতেন তবে তাঁকে ১০ বছরের জেল হবে বলেও ভয় দেখানো হয়েছিল।তবে এখনও রবি মৌনর দেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। মৃতদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করতে হবে বলেও পরিবারকে জানানো হয়েছে। অগত্যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে রবি মৌনের পরিবার।