গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk ধসে বিপর্যস্ত হিমাচল, পাথর চাপা পড়ে মৃত ১

    ধসে বিপর্যস্ত হিমাচল, পাথর চাপা পড়ে মৃত ১

    0
    169
    Himachal collapsed 1 dead after being crushed by rocks
    Himachal collapsed 1 dead after being crushed by rocks

    লাগাতার বৃষ্টির জেরে ধস নেমে বিপর্যস্ত হিমাচল প্রদেশ। পাহাড় থেকে পাথর গড়িয়ে গাড়ির উপর পড়ায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

    আহত হয়েছেন আরও তিন জন। ভারী বৃষ্টি জেরে হিমাচলের বিভিন্ন প্রান্তে কয়েক দিনে ধস নেমেছে। ধস নামে কালকা-শিমলা জাতীয় সড়কের উপর। সেই সময় একটি খবরের কাগজ নিয়ে একটি গাড়ি যাচ্ছিল। গাড়িতে চার জন ছিলেন। আচমকাই ধস নামায় একটি পাথর ছিটকে গাড়ির উপর এসে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক আরোহীর। স্থানীয়েরা একটি গাড়িকে ধসের নীচে চাপা পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ এবং উদ্ধারকারী একটি দল। গাড়ির ভিতর থেকে তিন জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়। কয়েক দিন ধরেই পাহাড়ে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হচ্ছে। কখনও ভারী, কখনও অতি ভারী বৃষ্টি হচ্ছে। পুলিশ জানিয়েছে, জাতীয় সড়কের কোনও কোনও অংশ ধস নামার আশঙ্কায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল।