অস্ত্র হাতে তৃণমূল ছাত্র নেতা, কালিগঞ্জে অস্ত্রসহ ধৃত দুষ্কৃতী 

0
550
Trinamool student leader with weapon miscreant caught with weapon in Kaliganj
Trinamool student leader with weapon miscreant caught with weapon in Kaliganj
নদিয়ার কৃষ্ণনগরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখের হাতে অস্ত্র নিয়ে ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ি তাঁর এক্স হ্যান্ডলে ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে কৃষ্ণনগরের তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ইমরান শেখ অস্ত্র হাতে রয়েছেন।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা ইমরান শেখ। পাল্টা থানায় রাজর্ষি লাহিড়ির নামে অভিযোগ দায়ের করেছেন ইমরান শেখ। এদিকে নদিয়ার কালিগঞ্জে দেশি পিস্তল সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করেছে কালিগঞ্জের থানার দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কাবিল সেখ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে কালিগঞ্জ থানার চাকুন্দি মোড়ে ওই ব্যক্তি সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিল। গোপন সূত্রে খবর পেয়ে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ তাকে আটক করে। তল্লাশি চালিয়ে তার কাছে থেকে একটি দেশি পিস্তল উদ্ধার হয়।