গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home Newsdesk লোহিত সাগরে হুথি হামলার নিন্দা কোয়াড জোটের 

    লোহিত সাগরে হুথি হামলার নিন্দা কোয়াড জোটের 

    0
    186
    Quad alliance condemns Houthi attack in Red Sea
    Quad alliance condemns Houthi attack in Red Sea
    লোহিত সাগরে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠী হুথিদের হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারত-সহ কোয়াড জোট। ভারত, অস্ট্রেলিয়া, জাপান ও আমেরিকা মিলে তৈরি হয়েছে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ বা কোয়াড গোষ্ঠী।
    সোমবার থেকে জাপানের টোকিওতে শুরু হয়েছে কোয়াড দেশগুলোর বিদেশমন্ত্রীদের বৈঠক। এই সম্মেলনে যোগ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।সূত্রের খবর, এদিন সকলে বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন বিদেশমন্ত্রীর। উঠে আসে লোহিত সাগর ও এডেন উপসাগরের প্রসঙ্গ। যেখানে  কয়েকমাস ধরে হামলা চালাচ্ছে হুথিরা। ভয়ঙ্কর হামলা হয়েছে ভারতীয় বাণিজ্য জাহাজ ও একাধিক ভারতগামী জাহাজেও। এবিষয়ে বিশেষ বৈঠকের পর যৌথ বিবৃতি দিয়েছেন ৪ বিদেশমন্ত্রী। যৌথ বিবৃতি বলা হয়েছে, লোহিত সাগর ও এডেন উপসাগরে আন্তর্জাতিক ও বাণিজ্যিক জাহাজগুলোতে ক্রমাগত হামলা চালাচ্ছে হুথিরা। এর তীব্র নিন্দা জানাচ্ছেন তাঁরা। এই হামলার ফলে অঞ্চলটিতে প্রবল অস্থিরতা তৈরি হয়েছে। বিপন্ন বাণিজ্যপথ। নৌ চলাচলের স্বাধীনতা ও ব্যবসা-বাণিজ্যের অধিকার খর্ব হচ্ছে। নাবিকদের প্রাণ সংশয় রয়েছে। সকলকে একসঙ্গে এই বিষয়ে কাজ করতে হবে। বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা সমাধানে সহযোগিতার জন্য কোয়াড গঠন করা হয়েছে। আগামিদিনেও কোয়াড এই লক্ষ্যে কাজ করবে।