গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সংসদে সাংবাদিকদের বাড়তি বিধিনিষেধ নয় : স্পিকার 

    সংসদে সাংবাদিকদের বাড়তি বিধিনিষেধ নয় : স্পিকার 

    0
    162
    No additional restrictions on journalists in Parliament Speaker
    No additional restrictions on journalists in Parliament Speaker
    সংসদে সাংবাদিকদের চলাফেরায় উপর বাড়তি বিধিনিষেধ আর থাকছে না। সংসদ চত্বরে সাংবাদিকদের বিক্ষোভের পর জানিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
    সোমবার সাংবাদিকদের গতিবিধির উপর আরোপ করা হয়েছিল নিষেধাজ্ঞার। সংসদের অন্যতম প্রবেশদ্বার মকরদ্বার পর্যন্ত সাংবাদিকেরা যেতে পারবেন না, এমনই জানানো হয়েছিল নতুন বিজ্ঞপ্তিতে। এমনকি, সাংসদদের সঙ্গে কথা বলতে গেলে নির্দিষ্ট এলাকাতেই থাকতে হবে সাংবাদিকদের, বিজ্ঞপ্তিতে তাও উল্লেখ করা হয়েছিল। এই বিধিনিষেধের বিরুদ্ধে সরব হন তাঁরা। সংসদ চত্বরে প্রতিবাদে শামিল হন সাংবাদিকেরা। প্রেস ক্লাব অফ ইন্ডিয়া’র পক্ষ থেকেও সংসদের নয়া বিজ্ঞপ্তির বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করা হয়। সাংবাদিকদের এই প্রতিবাদে পাশে দাঁড়ান বিরোধীরাও।এরপরেই বিক্ষুব্ধ সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্পিকার ওম বিড়লা। তারপরই স্পিকার আশ্বস্ত করেন সাংবাদিকদের।