রেলে দুর্ঘটনা নিয়ে সুর চড়ছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র

0
138
The opposition alliance India is raising the tone of the railway accident
The opposition alliance India is raising the tone of the railway accident
রেলে পর পর দুর্ঘটনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একযোগে সুর চড়িয়েছে বিরোধী জোট ইন্ডিয়া। 
প্রশ্ন উঠতে শুরু করেছে, কবচ সুরক্ষা ব্যবস্থার বাস্তবায়নে ঢিলেমি নিয়ে।
পৃথক রেল বাজেট তুলে দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছে বিরোধী দলগুলি। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেছেন, রেলে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বড় বড় দাবি করে সরকার। তার পরও দুর্ঘটনা কী ভাবে হচ্ছে? কেন সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। রেল বাজেট কেন তুলে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদও। আরজেডি সাংসদ মনোজ ঝাঁ আবার প্রশ্ন তুলে দিয়েছেন কবচ ব্যবস্থা নিয়ে। তিনি বলেছেন, এখন রেল দুর্ঘটনা ছাড়া একটি দিনও যদি কেটে যায়, সাধারণ মানুষ ঈশ্বরকে ধন্যবাদ জানান। গত বছরের বাজেটে কবচ ব্যবস্থা নিয়ে বড় বড় দাবি করা হয়েছিল। কিন্তু এ বারের বাজেটে এক বারের জন্যও সেটির কথা উল্লেখ করা হল না। কংগ্রেস সাংসদ মানিকরাম ঠাকুর আবার ঝাড়খণ্ডের রেল দুর্ঘটনার বিষয়টি নিয়ে কড়া আক্রমণ শানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে। তিনি বলেছেন, অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী হিসাবে নন, রেল দুর্ঘটনা মন্ত্রী হিসাবে স্মরণীয় হয়ে থাকবেন।