মনু ভাকেরকে শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

0
155
President Prime Minister congratulates Manu Bhaker
President Prime Minister congratulates Manu Bhaker

১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে মনু ভাকেরের জয়ের পরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সপোস্টে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, দেশের শুটাররা গর্বিত করে চলেছে।

অলিম্পিকে ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জেতার জন্য মনু ভাকের ও সবর্জ্যোৎ সিংকে অভিনন্দন। দুজনেই দারুণ দক্ষতা ও দলগত কাজ দেখিয়েছেন। ভারত আনন্দিত। মনুর জন্য এটি দ্বিতীয় অলিম্পিক পদক। এটাই তাঁর শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এক্স পোস্টে লিখেছেন, শুটিংয়ে মিক্স ডাবলসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ভারতের জন্য ব্রোঞ্জ পদক জেতার জন্য মনু ভাকের এবং সরবজ্যোত সিংকে অভিনন্দন। মনু ভাকের ইতিহাস তৈরি করেছেন, একই অলিম্পিক গেমসে প্রথম মহিলা হিসেবে দুটি পদক জিতেছেন তিনি। তিনি আমাদের অত্যন্ত গর্বিত করেছেন। মনু ভাকের এবং সরবজ্যোত সিংকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ