গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk পদক নয়, শেষ পর্যন্ত লড়াইতে : মনু

    পদক নয়, শেষ পর্যন্ত লড়াইতে : মনু

    0
    153
    Not a medal but a fight to the end  Manu
    Not a medal but a fight to the end Manu

    পদক, ইতিহাস মাথায় ছিল না, শেষ পর্যন্ত লড়াইতে টিকে থাকতে চেয়েছিলেন। দ্বিতীয় পদক জিতে এমনই মন্তব্য করেছেন শুটার মনু ভাকের।

    প্যারিস অলিম্পিকে মেয়ে দ্বিতীয় পদক জয়ের পরেই উচ্ছ্বাসে মেতে উঠেছে শ্যুটার পদকজয়ী মনু ভাকেরের পরিবার। জাতীয পতাকা গায়ে নিয়ে মেয়ের জয়কে পালন করেছেন মনু ভাকেরের মা-বাবা সহ গোটা পরিবার। তার বাবা রামকৃষ্ণ ভাকের বলেছেন, এই জযে তিনি খুব খুশি। গোটা দেশের জন্য এটা বড় খবর। মনুকে ভালবাসা ও আশীর্বাদ দেওয়ার জন্য এবং কঠিন সময়ে তাকে সাহায্য করার জন্য দেশবাসীকে ধন্যবাদও জানিয়েছেন তিনি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ঝুলিতে ব্রোঞ্জ পুড়েছেন মনু ভাকের ও সবর্জ্যোৎ সিং। রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন মনু ভাকের। একই অলিম্পিক্সে দুটি পদক জয়ে কীর্তি গড়েছেন তিনি। এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দুটি পদক জয়ে নজির ছিল। কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিতে ইতিহাস গড়েছেন মনু। তাতেই খুশির হাওয়া ভাকের পরিবারে।