ওয়ানডের ঘটনায় ব্যথিত রাহুল-প্রিয়াঙ্কা-বিজয়ন

0
151
WAYANAD GHATONA A BYATHITO RAHUL PRIYANKA VIJAYAN
WAYANAD GHATONA A BYATHITO RAHUL PRIYANKA VIJAYAN

কেরালার ওয়ানডে প্রাকৃতিক ধ্বংসযজ্ঞের ঘটনা হৃদয়বিদারক। লোকসভায় কেরলের ধসের ঘটনায় এমনই মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

তিনি বলেছেন, মুন্ডাক্কাই গ্রাম পুরো ধুযেুছে সাফ হয়ে গিয়েছে। সেখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, এখনই বলা যাচ্ছে না। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলে কেন্দ্র ও রাজ্য সরকারকে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে  দেওয়ার অনুরোধ জানিয়েছেন। রাহুল গান্ধীর দাবি, ওয়ানড  এবং পশ্চিমঘাট পর্বতের বহু এলাকা ধসপ্রবণ হয়ে রয়েছে। গত কয়েক বছর ধরে দেশের বহু জায়গায় ধসপ্রবণ হয়েছে, যা খুবই আতঙ্কের বিষয়। ফলে এই মুহূর্তে ধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে জানিয়েছেন রাহুল গান্ধী। ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্য নেওয়া হয়েছে। কান্নুর থেকে ধস কবলিত ওয়ানডে পৌঁছে গিয়েছে সেনাবাহিনীর একটি দল। রাহুল গান্ধীর পাশাপাশি দুঃখপ্রকাশ করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এক্সপোস্টে তিনি লিখেছেন, ওয়ানডের ধ্বংসযজ্ঞে গভীরভাবে ব্যথিত। তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন   যারা প্রিয়জন হারিয়েছেন। সকলকে দ্রুত নিরাপদে আনা হোক। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছেন, ওয়ানডে  পরিস্থিতি তদারকি করার জন্য পাঁচজন মন্ত্রীর একটি প্রতিনিধি দলকে পাঠানো হয়েছে। গোটা বিষয়ের উপর নজর রাখা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র  মোদীর সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি।