গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk জাতিসত্তার আন্দোলনে নীতীশের দ্বারস্থ কুড়মিরা

    জাতিসত্তার আন্দোলনে নীতীশের দ্বারস্থ কুড়মিরা

    0
    116
    Kurmira is at the door of Nitish in the movement of nationalism
    Kurmira is at the door of Nitish in the movement of nationalism
    আদিবাসী স্বীকৃতির দাবিতে এনডিএ সরকারের শরিক জনতা দল ইউনাইটেড-কে পাশে পেতে চাইছে কুড়মিরা। কুড়মিদের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ওড়িশা সমন্বয় সমিতি বিহারের পাটনায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করে আদিবাসী তালিকাভুক্তের দাবির বিষয়টি তুলে ধরেছেন।
    নানা নথিপত্রও জমা দেন। ৪৫ জনের একটি প্রতিনিধিদল বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি পূরণে আশা প্রকাশ করে। ছোটনাগপুরের কুড়মিদের আদিবাসী মর্যাদা দেওয়ার দাবিতে বাংলার জঙ্গলমহল-সহ ঝাড়খণ্ড, ওড়িশায় আন্দোলন চলছে। ওই প্রতিনিধি দলে থাকা পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক শুভেন্দু মাহাতো জানান, ছোটনাগপুরের কুড়মিদের আদিবাসী মর্যাদা দেওয়ার দাবি নিয়ে তাঁরা বিহারের মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলেন। কথাবার্তা হয়েছে। তাঁকে অনুরোধ করা হয়েছে, দাবি পূরণে বিষয়টি যাতে প্রধানমন্ত্রীর নজরে আনা হয়।