গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো মেসেজে বোমাতঙ্ক এক্সপ্রেসে 

    পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো মেসেজে বোমাতঙ্ক এক্সপ্রেসে 

    0
    161
    PASCHIMBANGO THEKE VUYO MASSAGE A BOMATANKO EXPRESS A
    PASCHIMBANGO THEKE VUYO MASSAGE A BOMATANKO EXPRESS A
    পশ্চিমবঙ্গ থেকে ভুয়ো  মেসেজে বোমাতঙ্কের খবরে চাঞ্চল্য ছড়িয়েছে জম্মু-যোধপুরগামী এক্সপ্রেসে। জানা গিয়েছে, জম্মু থেকে যোধপুরগামী তাউই-ভগ কি কোঠি এক্সপ্রেসে বোমাতঙ্কের হুমকি যে নম্বরটি থেকে এসেছিল, সেটি পশ্চিমবঙ্গের এক ব্যক্তির নামে নথিবদ্ধ।
    ঝাড়খণ্ডের ট্রেন দুর্ঘটনার দিনেই জম্মু থেকে যোধপুরগামী তাউই-ভগ কি কোঠি এক্সপ্রেস ফিরোজপুরের কাছে পৌঁছলে একটি হুমকি মেসেজ এসেছে পুলিশের কাছে। খবর পেয়ে কাসু বেগু স্টেশনে ট্রেন থামিয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ ও আরপিএফ।মেসেজ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিশ এবং আরপিএফ-র একটি দল। কাসু বেগু স্টেশনে ট্রেনটি থামিয়ে যাত্রীদের দ্রুত সরিয়ে তল্লাশি চালানো হয়েছে। বম্ব স্কোয়াড ছাড়াও উপস্থিত সকলের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে পৌঁছেছে দমকল এবং চিকিৎসকদেরএকটি দল। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রয়োজনীয় সব রকম সতর্কতা নেওয়া হয়েছে।