গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk বুধে ওয়েনাডে যাচ্ছেন না রাহুল-প্রিয়াঙ্কা 

    বুধে ওয়েনাডে যাচ্ছেন না রাহুল-প্রিয়াঙ্কা 

    0
    147
    Rahul Priyanka are not going to Wednesday
    Rahul Priyanka are not going to Wednesday
    আবহাওয়া পরিস্থিতি ঠিক না থাকার কারণে বুধবার ধস বিধ্বস্ত ওয়ানাডে যেতে পারছেন না কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী ও তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী। এক্স পোস্টে এমনটাই জানিয়েছেন  ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল।
    ওয়েনাডের লোকসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কাও সোশ্যাল মাধ্যমে সে কথা জানিয়েছেন। রাহুল জানিয়েছেন, বুধবার প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে ওয়েনাড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু সেখানকার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাওয়া হচ্ছে না তাঁদের। তবে বুধবার যেতে না পারলেও, তিনি যে সবসময় পরিস্থিতির উপর নজর রাখছেন তা জানিয়েছেন রাহুল। প্রিয়াঙ্কাও সোশ্যাল মাধ্যমে ওয়েনাডবাসীর উদ্দেশে লিখেছেন, এই কঠিন মুহূর্তে তাঁরা বুধবার ওয়েনাড যেতে না পারলেও, তবে ওয়েনাডবাসীর পাশে তাঁরা সব সময়ের জন্যই আছেন।