
ট্রাক ও গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন বন্ধু। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও একজন।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের বারেলিতে।জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে একটি গাড়ি সঙ্গে ছোট ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেই ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়ে। বারেলির পুলিশ সুপার রাহুল ভাট্টি জানিয়েছেন, বরেলির সিবি গঞ্জ এলাকায় গভীর রাতে একটি চারচাকা গাড়িকে ধাক্কা মারে ট্রাক। ওই গাড়িতে চার জন ছিলেন। ঘটনাস্থলেই তিন যুবকের মৃত্যু হয়েছে। অন্য জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য দিকে, ঘাতক ট্রাকটি ঘটনার পর থেকেই বেপাত্তা। পুলিশ ট্রাকটির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
