
রাতের শহরে ফের বেপরোয়া গতির বলি বছর ১৮-র দুই তরুণ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নরেন্দ্রপুরের কালীবাজারে।
মৃত বিশাল মাহাতো ও কুষাণ মণ্ডল নরেন্দ্রপুরেরই বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতের বেলা বেপরোয়া ভাবে বাইক চালিয়ে যাওয়ার সময় মোহন বাটার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালী মন্দিরের দেওয়ালে সজোরে ধাক্কা মেরে বাইক থেকে ছিটকে পড়েন কলেজের প্রথম বর্ষের পড়ুয়া দুই বন্ধু। দু’জনের কারও মাথায় হেলমেট ছিল না। এরপরেই স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পলিশ পৌঁছে তাঁদেরকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। তবে কিভাবে এই ঘটনা তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
