গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Newsdesk রেখার মামলায় বসিরহাটের ভোটের নথি সংরক্ষণের নির্দেশ কোর্টের

    রেখার মামলায় বসিরহাটের ভোটের নথি সংরক্ষণের নির্দেশ কোর্টের

    0
    204
    REKHA R MAMLA A BASIRHAT ER VOTE ER NOTHI SANGRAKKHONER NIRDESH COURT ER
    REKHA R MAMLA A BASIRHAT ER VOTE ER NOTHI SANGRAKKHONER NIRDESH COURT ER
    বসিরহাটের ভোটের নথি সংবক্ষণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। লোকসভা নির্বাচনের পরাজিত বিজেপি প্রার্থী রেখা পাত্র-র করা ইলেকশন পিটিশনের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও।
    মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে নোটিস জারিও করা হয়েছে। আদালতের নির্দেশে নোটিস দেওয়া হয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলামকেও। বসিরহাটের নির্বাচন সংক্রান্ত সমস্ত তথ্য ও নথি সংরক্ষণ করার জন্য জাতীয় নির্বাচনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি ভিডিও ফুটেজ সংরক্ষণের নির্দেশও দেওয়া হয়েছে। সেপ্টেম্বরে এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। এবারের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী করেছিল সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। কিন্তু ভোটে তৃণমূলের হাজি নুরুলের কাছে ৩ লাখেরও বেশি ভোটে হেরে যান রেখা পাত্র। শুধু রেখাই নন, ৫ বিজেপি প্রার্থী কোচবিহারের নিশীথ প্রামাণিক, ঘাটালের হিরণ চট্টোপাধ্যায়, ডায়মণ্ডহারবারের অভিজিৎ দাস এবং আরামবাগারে অরূপকান্তি দিগর নির্বাচনে হারের পরেই ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন।