গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home Newsdesk লাইট-ক্যামেরা-অ্যাকশন, ছন্দে ফিরল টলিপাড়া

    লাইট-ক্যামেরা-অ্যাকশন, ছন্দে ফিরল টলিপাড়া

    0
    171
    LIGHT CAMERA ACTION CHANDE FIRLO TOLLYPARA
    LIGHT CAMERA ACTION CHANDE FIRLO TOLLYPARA
    মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বুধবার থেকে ছন্দে ফিরল টলিপাড়া। সকাল থেকেই লাইট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশনের চেনা আওয়াজ এনটি ওয়ান, টেকনিশিয়ান্স, ইন্দ্রপুরী স্টুডিওয়।
    সিনেমা, সিলিয়াল, ওটিটি সব মাধ্যমেই শ্যুটিং শুরু হয়েছে। আর কাজে ফিরতে পেরে খুশি অভিনেতা, অভিনেত্রী থেকে টেকনিশিয়ানরা। সবারই একটাই বক্তব্য ২-৩ দিন ধরে দুশ্চিন্তায় ছিলেন তারা। কিভাবে জট খুলবে তা বুঝেই উঠতে পারছিলেন না। প্রত্যেকেই জট খোলায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে যাকে নিয়ে জট সেই পরিচালক রাহুল মুখোপাধ্যায় অবশ্য শুটিং শুরু করবেন আরও ৭ দিন পর। মঙ্গলবার পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে টেকনিশিয়ানদের সমস্যা মেটাতে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং গৌতম ঘোষ। ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। এরপরেই সমাধান সূত্রে বেরিয়ে আসে।