গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে কমলা হ্যারিস 

    প্রেসিডেন্ট পদের দৌড়ে এগিয়ে কমলা হ্যারিস 

    0
    265
    Kamala Harris leads the presidential race
    Kamala Harris leads the presidential race
    ডেমোক্র্যাটিক পার্টি-র তরফে আনুষ্ঠানিক ভাবে আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসাবে কমলা হ্যারিসের নাম ঘোষণা না করলেও জনপ্রিয়তার বিচারে তরতরিয়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে টপকে গিয়েছেন কমলা।
    জনমত সমীক্ষায় জানা গিয়েছে, এখনও এক শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন কমলাই। জনমত সমীক্ষায় আমেরিকার ৪৪ শতাংশ ভোটদাতার প্রেসিডেন্ট পদের জন্য প্রথম পছন্দ ছিলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। অন্যদিকে, ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন ৪২ শতাংশ ভোটার। আর একটি সমীক্ষায় দেখা গেল, প্রাক্তন প্রেসিডেন্টের সমর্থনে এখনও ৪২ শতাংশের সমর্থন রয়েছে। অন্য দিকে, কমলার ঝুলিতে রয়েছে ৪৩ শতাংশের ভোট।