
ভরা শ্রাবণে বৃষ্টি বাড়তে সাগরে মত্স্যজীবীদের জালে উঠল টন টন ইলিশ। গত ২ দিনে কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি, পাথরপ্রতিমার ঘাটে ১২ টন ইলিশ পৌঁছেছে।
আগামী ২ দিন আরও ইলিশ ঢুকবে বলে খবর। সমুদ্রে এই মুহূর্তে ইলিশ ধরার অনুকুল পরিবেশ তৈরি হয়েছে। জালে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে রুপোলি শস্য। ওজনও ভাল। আরতদাররা জানিয়েছেন ইলিশের ওজন দেড় কেজি থেকে সাতশ গ্রামের মধ্যে। ইতিমধ্যে বিভিন্ন বাজারে ইলিশ পৌঁছতে শুরু করেছে। বর্ষার মরসুমে ইলিশ মেলায় খুশি ট্রলার মালিক, মত্স্যজীবী থেকে সাধারণ মানুষ। চলতি বছরে ১৫ জুন থেকে শুরু হয়েছিল ইলিশ ধরার মরসুম। তবে বৃষ্টির অভাবে খালি হাতেই ফিরছিল ট্রলার।









