গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home Newsdesk অধীর ভুল দলে রয়েছেন, খোঁচা শমীকের, পাল্টা তৃণমূলও

    অধীর ভুল দলে রয়েছেন, খোঁচা শমীকের, পাল্টা তৃণমূলও

    0
    137
    adhir ke niye samik er khocha
    adhir ke niye samik er khocha

    অধীর চৌধুরি একজন সঠিক খেলোযাড়, কিন্তু ভুল দলে রয়েছেন। অধীর চৌধুরির পাশে দাঁড়িয়ে এবার কংগ্রেসকে আক্রমণ করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।

    তিনি বলেছেন কংগ্রেসে থেকে তৃণমূলের বিরোধিতা চলবে না। মল্লিকার্জুন খাড়গে এটা বুঝিয়ে দিয়েছেন। তাঁর কথায় বিজেপিকে সমর্থন ছাড়া অধীর চৌধুরির কাছে আর কোনও পথ নেই। অন্যদিকে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আবার অধীর চৌধুরিকে নিজের দল তৈরি করার পরামর্শ দিয়েছেন । এসবের মধ্যে বুধবার কান্দির তৃণমূল বিধায়ক অপূর্ব সরকার ওরফে ডেভিড অধীর চৌধুরিকে তৃণমূলে আমন্ত্রণ জানিয়েছেন তাঁরই একসময়ে সঙ্গী অপূর্ব সরকার। তিনি বলেছেন মুর্শিদাবাদের জন্য কাজ করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেকের সঙ্গে কথা বলে তৃণমূলে যোগ দিন অধীর চৌধুরি।