গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk পাহাড়ে রহস্য, ফিরছেন ইন্সপেক্টর নলিনীকান্ত

    পাহাড়ে রহস্য, ফিরছেন ইন্সপেক্টর নলিনীকান্ত

    0
    311
    Mystery in the hills Inspector Nalinikant returns
    Mystery in the hills Inspector Nalinikant returns
    ফের মুক্তির অপেক্ষায় ইন্সপেক্টর নলিনীকান্ত। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ইন্সপেক্টর নলিনীকান্ত ২ এর ফার্স্ট লুক। রহস্য সমাধান করবেন ইন্সপেক্টর নলিনীকান্ত ওরফে রজতাভ দত্ত।
    কলকাতার উপকণ্ঠে এক ফার্ম হাউসের জমি থেকে উদ্ধার হয় দুটি কঙ্কাল। খুন নাকি অন্য কিছু? তারই তদন্ত করতে ফের আসছেন পুলিশ অফিসার নলিনীকান্ত ৷ ২০২২ সালে মুক্তি পাওয়া ক্রাইম-থ্রিলার ইন্সপেক্টর নলিনীকান্ত মন জয় করেছিল দর্শকদের ৷ এবার তদন্ত হবে পাহাড়ের বুকে। মুখ্যচরিত্রে রয়েছেন রজতাভ দত্ত ,অমৃতা চট্টোপাধ্যায়, সুপ্রভাত দাস, ছন্দক চৌধুরী, রাজা চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে ৷ এই সিজনও পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায় ৷ অগস্টেই আসতে চলেছে ইন্সপেক্টর নলিনীকান্ত ২।