গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Newsdesk মাহি-মন্ত্রেই দেশকে ব্রোঞ্জ স্বপ্নিলের

    মাহি-মন্ত্রেই দেশকে ব্রোঞ্জ স্বপ্নিলের

    0
    163
    Mahi mantrei bronze dreams of the country
    Mahi mantrei bronze dreams of the country

    মাহি-মন্ত্রেই অলিম্পিক্সে দেশকে ব্রোঞ্জ এনে দিয়েছেন টিকিট কালেক্টর স্বপ্নিল কুসালে। মাহেন্দ্র সিং ধোনির সঙ্গে কোনও দিন দেখা না হলেও মাহিকেই নিজের জীবনের আদর্শ বলে মনে করেন তিনি।

    দু’জনের জীবনটা অনেকটাই এক ধাঁচে গড়া। সাধারণ পরিবার থেকে উঠে এসে বিশ্ব মঞ্চে নিজের পরিচিতি তৈরি করা মুখের কথা নয়। টিকিট কালেক্টর থেকে ধোনির মতোই তা পূরণ করেছেন স্বপ্নিল। দু’জনের মধ্যে তফাত শুধু একটাই। ধোনি সেই চাকরি ছেড়ে ক্রিকেট জগতে পা রেখেছিলেন। সেখানেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু স্বপ্নিল এখনও সেই টিকিট কালেক্টরের চাকরি করেন। ছোট থেকেই নিশানা ভাল ছিল ধোনিভক্ত স্বপ্নিলের। সেই কারণে তাঁর বাবা তাঁকে ভর্তি করে দিয়েছিলেন একটি শুটিং স্কুলে। ছোট থেকেই একের পর এক প্রতিযোগিতা জিতেছেন স্বপ্নিল। ২০১৫ সালে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে ৫০ মিটার রাইফেল প্রোন ৩ প্রতিযোগিতায় সোনা জিতেছেন তিনি। জাতীয় শুটিং প্রতিযোগিতার দু’বারের চ্যাম্পিযন স্বপ্নিলকে নিয়ে এ বার আশা ছিল। সেই আশাই পূরণ করেছেন তিনি। এদিকে স্বপ্নীলকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, থেকে শুরু করে অন্যান্যরা। পাশাপাশি তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।