গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk সাইবার হানার আঁচ এরাজ্যেও গ্রামীণ-সমবায় ব্যাঙ্কে

    সাইবার হানার আঁচ এরাজ্যেও গ্রামীণ-সমবায় ব্যাঙ্কে

    0
    140
    Terrible cyber attack on 300 small banks of the country
    Terrible cyber attack on 300 small banks of the country

    সাইবার হানায় বিপর্যস্ত দেশের গ্রামীণ ও সমবায় ব্যাঙ্ক। তার আঁচ পড়েছে এরাজ্যেও। সকাল থেকেই দুর্গাপুর, চন্দ্রকোণা, গোবরডাঙার গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখাগুলিতে টাকা তোলা ও জমা দেওয়া কাজ স্তব্ধ হয়ে যায়। সবথেকে বেশি ব্যাহত হয় অনলাইনে টাকা লেনদেনের ইউপিআই পরিষেবা।

    দেশের প্রায় ২০০ টি গ্রামীণ ও সমবায় ব্যাঙ্কের শাখার কাজ কার‌্যত স্তব্ধ হয়ে যায়। এনপিসিআই-র পক্ষ থেকে জানানো হয়েছে সমবায় এবং গ্রামীণ ব্যাঙ্কগুলোকে প্রযুক্তি সরবরাহকারী সংস্থা সি এজ টেকনোলজিস লিমিটেড র‌্যানসমওযার আক্রমণের মুখে পড়েছে। যার ফলে ওই সংস্থার পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এর জেরে মাসের প্রথম দিনেই দুর্ভোগের শিকার হলেন গ্রাহকরা।