গ্রেফতার হতে পারে পূজা খেদকার

0
133
Pooja Khedkar may be arrested
Pooja Khedkar may be arrested
ইউপিএসসি-কে ভুল তথ্য দেওয়ার জন্য গ্রেফতার করা হতে পারে শিক্ষানবীশ আইএএস পূজা খেদকারকে।
ইতিমধ্যেই পূজা খেদকার-কে নিষিদ্ধ করে দিয়েছে ইউপিএসসি। তাঁর বিরুদ্ধে ভুয়ো নথি জমা দিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছিল। তবে চাকরি বাতিলের পর দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছিলেন পূজা। কিন্তু সেখানেও ধাক্কা খেয়েছেন তিনি। তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছে আদালত। বিশেষভাবে সক্ষম হওয়ার জাল নথি জমা দিয়ে পূজা খেদকার ইউপিএসসি পরীক্ষায় পাশ করার জন্য সুবিধা নিয়েছিলেন বলে মূল অভিযোগ। পাশাপাশি ট্রেনি অফিসার থাকাকালীন তিনি পদের অপব্যবহার করেন বলেও দাবি করা হয়েছে। বিতর্ক বাড়তে থাকায় তাঁকে প্রথমে বদলি করা হয়েছিল, পরে তাঁর ট্রেনিং বন্ধ করে দেওয়া হয়। এই মামলার শুনানিতে পূজা বিস্ফোরক দাবি করেছেন। তাঁর অভিযোগ, যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করার মাশুল তাঁকে দিতে হচ্ছে। যদিও সরকারি আইনজীবী এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে পাল্টা বলেন, পূজা শুরু থেকে মিথ্যে বলে আসছেন, ভুয়ো নথি জমা দিয়ে সিস্টেমের সঙ্গে প্রতারণা করেছেন, ইউপিএসসি-কেও অন্ধকারে রেখেছেন।