গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, আটক স্বামী

    ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার, আটক স্বামী

    0
    359
    malda ghor theke grihobodhur mrito deho udhhar
    malda ghor theke grihobodhur mrito deho udhhar
    ঘর থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশচন্দ্রপুরে। মৃতা জ্যোৎস্না খাতুনের স্বামী নূর ইসলামকে আটক করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে ঘরের বিছানায় জ্যোৎস্না মন্ডলকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তাঁর স্বামী। তারপরেই পুলিশে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতার পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। বৃহস্পতিবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছে। গৃহবধূর মৃত্যুর পিছনে শ্বশুরবাড়িকেই দায়ী করছে তাঁর পরিবার। স্থানীয় সূত্রে খবর, দশ বছর আগে রামপুর এলাকার বাসিন্দা নুর ইসলামের সঙ্গে বিয়ে হয়েছিল জোৎস্না খাতুনের। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।