গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk শুক্রেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

    শুক্রেও কলকাতা সহ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

    0
    314
    sukro baar e kolkata soho dakshin bonge bikhhipto bristir sombovona
    sukro baar e kolkata soho dakshin bonge bikhhipto bristir sombovona
    রাতভর বৃষ্টির পর শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়। সঙ্গে চলেছে হাওয়া ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও। শুক্র-শনিবার হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে সর্বত্র।
    রাজ্যের ওপর অবস্থিত ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা-সহ জেলায় জেলায়। আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃষ্টি হওয়ায় দিন ও রাতের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের নিচে। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। শনিবার বাদ দিয়ে ফের রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদয়ার এবং কালিম্পং জেলায়। সোমবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহারেও। অন্যদিকে রাতভর বৃষ্টির জেরে প্লাবিত কাটোয়ার বিস্তির্ণ এলাকা। আসানসোলের বিভিন্ন এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।