গ্রাম থেকে শহর
News & Much More

30.4 C
Kolkata
30.4 C
Kolkata
More
    Home Newsdesk বিধ্বস্ত হিমাচলে মৃত বেড়ে ৩৩, নিখোঁজ ৫০-র বেশি

    বিধ্বস্ত হিমাচলে মৃত বেড়ে ৩৩, নিখোঁজ ৫০-র বেশি

    0
    114
    himachal e mrittu bere 33 nikhoj 50 er beshi
    himachal e mrittu bere 33 nikhoj 50 er beshi
    মেঘভাঙা বৃষ্টি আর ধসে বিপর্যস্ত হিমাচলে মৃত বেড়ে দাঁড়িয়েছে ৩৩। নিখোঁজ ৫০-র বেশি। ড্রোনের সাহায্যে নিখোঁজদের খোঁজ চালানো হচ্ছে। ক্ষতিগ্রস্থ এলাকা শুক্রবার পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। এই বিপর্যস্ত পরিস্থিতিতে হিমাচলে আতঙ্ক বাড়িয়েছে ভূমিকম্প।
    রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, লাহুল-স্পিতিতে শুক্রবার কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩.২। যদিও এই কম্পনের জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। কিন্তু বৃষ্টি আর ধসে যখন নাজেহাল হিমাচল, তার মধ্যেই ভূমিকম্প নতুন করে ভয় ধরিয়েছে। গত কয়েকদিন ধরেই হিমাচলের বিভিন্ন জেলায় বৃষ্টি হচ্ছে। শিমলা, মান্ডি এবং কুলুতে মেঘভাঙা বৃষ্টির ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ভমিধসের জেরে একাধিক রাজ্য ও জাতীয সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরফলে সড়কপথে যাতায়াতে প্রভাব পড়েছে।