নির্বাচনী বন্ড নিয়ে সিট গঠনের আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

0
133
nirbachoni bond niye karij suprime court
nirbachoni bond niye karij suprime court
নির্বাচনী বন্ড নিয়ে সিট গঠনের আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, এই আদেশ দেওয়ার সময় এখনও আসেনি এবং এটা করা আদালতের পক্ষে উপযুক্তও হবে না। গত ১৫ ফেব্রুয়ারি নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক অ্যাখ্যা দিয়ে খারিজ করেছিল শীর্ষ আদালত।
সেই সঙ্গে বন্ড কেনাবেচা সংক্রান্ত সব তথ্য প্রকাশ করতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ও নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। বিরোধী দলগুলি মোদী সরকারের বিরুদ্ধে বন্ডে অনুদান নিয়ে বিভিন্ন সংস্থাকে বিভিন্ন সরকারি প্রকল্পের বরাত পাইয়ে দিয়েছে বলে অভিযোগ করেছিল। নির্বাচনী বন্ড অনুদান দিয়ে বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দলগুলির মধ্যে কোনও বোঝাপড়া হয়েছিল কিনা তা জানতে তদন্ত চেয়ে আদালতের নজরাধীনে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করার আবেদন করা হয়েছিল সুপ্রিম কোর্টে। শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছে আদালত।